ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ কুয়াকাটা সমুদ্রসৈকতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান কলাপাড়ায় সরকারি বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও কলাপাড়ায় ইউএনওর গাড়ি চালক আফজালের অনৈতিক কাজের ভিডিও ফাঁস- সমালোচনার ঝড় কলাপাড়ায় ইউএনও গাড়িচালকের অনৈতিক কাজের ভিডিও ফাঁস—সমালোচনার ঝড়। কিডনি রোগে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী আঁখি, চিকিৎসার জন্য মানবিক সহায়তা প্রয়োজন  আমরা চাইনা বিএনপি ক্ষমতায় এলে আওয়মীলীগ লোক বিনা অপরাধে জেল খাটকু…. মোশাররফ হোসেন কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের বাবা ছেলে ছেলেকে পিটিয়ে জখম বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের বয়োজেষ্ঠ্য ব্যক্তিকে ফেমিলি কার্ড করে দেওয়া হবে …..মোশাররফ হোসেন কলাপাড়ায় ব্যবসায়ীদের দোরগোড়ায় ভূমি সেবা, ৬ লাখ টাকা আদায়

কলাপাড়ায় ব্যবসায়ীদের দোরগোড়ায় ভূমি সেবা, ৬ লাখ টাকা আদায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো ব্যবসায়ীদের দোরগোড়ায় গিয়ে চান্দিনাভিটি এক বছর বন্দোবস্তের নবায়ন ও বকেয়া হালনাগাদ সেবা দিচ্ছে উপজেলা ভূমি প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খেপুপাড়ায় সরাসরি মাঠপর্যায়ে এই সেবা কার্যক্রম পরিচালনা করেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

দিনব্যাপী কার্যক্রমে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এবছর চান্দিনাভিটি থেকে প্রায় ২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে কাজ করছে উপজেলা ভূমি প্রশাসন। আগামী এক সপ্তাহের মধ্যেই সকল ব্যবসায়ীর চান্দিনাভিটি নবায়ন সম্পন্ন করার পরিকল্পনা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসহ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহান, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মৃধা, কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিম রেজা মিরা বলেন, “বিগত দিনে বন্দোবস্তের নামে ব্যবসায়ীরা হয়রানি হতো। কিন্তু এই উদ্যোগের ফলে সেই হয়রানি বন্ধ হয়েছে। আমরা চাই এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”

সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, “কোন ব্যবসায়ী যেন হয়রানির শিকার না হন, এজন্যই আমরা তাদের কাছে গিয়ে সেবা দিচ্ছি। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে যাতে সহজে নবায়ন করতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। ব্যবসায়ীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও এই কার্যক্রম চলবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় ব্যবসায়ীদের দোরগোড়ায় ভূমি সেবা, ৬ লাখ টাকা আদায়

আপডেট সময় : ০২:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫