ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

ধানের শীষের বিজয় নিশ্চিতে ছাত্রদলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে….মোশাররফ হোসেন

বাংলাদেশ সংলাপ ডেক্স।।
  • আপডেট সময় : ০৪:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, নির্বাচনে জয়ের জন্য ছাত্রদলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, দলের সঠিক বার্তা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। কোন দল যাতে সাধারণ মানুষকে বিভিন্ন মিথ্যা তথ্য উপাত্ত তৈরি করে  ভুল বুঝিয়ে বিভ্রান্ত করতে না পারে। এ বিষয় নিয়ে  এখন থেকে মাঠ পর্যায়ে ব্যাপক কাজ করতে হবে। প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা জোরদার এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের  অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 

কলাপাড়ায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে করণীয় নির্ধারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  সকাল ১০টায় বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির,পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক ও সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।

সভায় কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম। 

সভা শেষে ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধানের শীষের বিজয় নিশ্চিতে ছাত্রদলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে….মোশাররফ হোসেন

আপডেট সময় : ০৪:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫