ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া…. এবিএম মোশাররফ হোসেন

বাংলাদেশ সংলাপ, নিউজ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী -৪ আসনের সংসদ পদপ্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ এবং তার বয়স হয়েছে এখন ৮০। তিনি এমপি হবেন। তার নেতৃত্ব আমরা চলব।

আজ ৭ নভেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী নীলগঞ্জ ইউনিয়ন  মহিলা দলের দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের একটা সিটও পাখা মার্কা পাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। যদি তারা কোন আসন না পায় তাহলে তারা মানুষের উন্নয়ন ও সেবা করবে কেমনে? অথচ তারা মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করতে চায়। তারা বলে বেড়ায়  দাঁড়িপাল্লা ও পাখা মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়। স্রেফ মিথ্যা কথা। তাদের ঈমান আছে কিনা সন্দেহ। যারা এসব বলে বেড়ায় তাদেরকে প্রতিহত করতে হবে। এসময় তিনি তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। যা পরিবারের সবচেয়ে মুরুব্বির নামে দেওয়া হবে। এতে করে মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বীতা আসবে। 

এসময় উপস্থিত ছিলেন  কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি জাফরুজ্জাম খোকন, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির খন্দকার, কামরুজ্জামান কাজল তালুকদার, সেলিম সিকদার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, কলাপাড়া পৌর মহিলা বিএনপির সভানেত্রী ফারজানা শাম্মি ফ্লোরা ও নার্গীস আক্তার প্রমূখ।

এর আগে নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড  থেকে মহিলা দলের নেতৃত্বে ব্যানার, ফেস্টুন,  প্লেকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে  মিছিল নিয়ে সমাবেশ স্থলে

হাজির হন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া…. এবিএম মোশাররফ হোসেন

আপডেট সময় : ০৯:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫