ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ—দৌড়ঝাঁপে বিকাশ কর্মীর দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকৃতির তাণ্ডবে থরথর করে কেঁপে ওঠেছে সারাদেশ। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ কম্পন শুরু হলে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আতঙ্কিত মানুষজন ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী হলেও এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হয়েছে শরীয়তপুরেও। সেখানে আতঙ্কের মধ্যে একটি দুর্ঘটনা ঘটে যায়।
জানা যায়, ভূমিকম্পের মুহূর্তে বিকাশের এক মাঠকর্মী জরুরি কাজে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই ৫–৬ জন বয়স্ক ব্যক্তি ভূমিকম্পের দোলনিতে ভারসাম্য হারিয়ে রাস্তায় দৌড়ে চলে আসেন। হঠাৎ তাদের সামনে পেয়ে মাঠকর্মী নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ পড়ে যান এবং গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় রাস্তায় সৃষ্টি হওয়া আকস্মিক দৌড়ঝাঁপই এই দুর্ঘটনার কারণ। জেলা প্রশাসন জানিয়েছে, আতঙ্ক না হয়ে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং সবাইকে রাস্তার দিকে ঝাঁপিয়ে না পড়ার আহ্বান জানানো হয়েছে।

ভূমিকম্পে সুরক্ষায় জরুরি দিক নির্দেশনা:

ভূমিকম্পের সময় করণীয়:-

১/ আতঙ্কিত না হয়ে আশ্রয় নিন—টেবিল বা শক্ত জিনিসের নিচে থাকুন

২/ জানালা, দরজা বা আলগা বস্তু থেকে দূরে থাকুন

৩/ লিফট ব্যবহার করবেন না

৪/ বাইরে থাকলে—খোলা জায়গায় যান এবং ভবন, বিদ্যুৎখুঁটি বা সেতু থেকে দূরে থাকুন

৫/ গাড়িতে থাকলে—নিরাপদ স্থানে থামুন ও ভেতরেই থাকুন

ভূমিকম্পের পরে করণীয়:

১/ ভবনে ফাটল বা ক্ষতি আছে কিনা পরীক্ষা করুন

২/ আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন

৩/ গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন বন্ধ আছে কিনা নিশ্চিত করুন

৪/ প্রয়োজন হলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করুন

ভূমিকম্পের আগে প্রস্তুতি:-

১/ ঘরের ভারী আলমারি, শেলফ ও শো-পিস দেয়ালে শক্তভাবে আটকান

২/ জরুরি ব্যাগে পানি, শুকনো খাবার, ওষুধ, টর্চলাইট ও পাওয়ারব্যাংক রাখুন

৩/ পরিবারের সবার জন্য নিরাপদ বের হওয়ার পথ নির্দিষ্ট করুন

৪/ কোনো দুর্যোগে সবাই কোথায় মিলিত হবে—আগেই ঠিক করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ—দৌড়ঝাঁপে বিকাশ কর্মীর দুর্ঘটনা

আপডেট সময় : ১২:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫