ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল কলাপাড়ায় ধর্ষন চেষ্টায় অভিযুক্তকে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা: নারীর দুই হাত ভাঙার অভিযোগ। কলাপাড়ায় বিয়ে করতে গিয়েও দিতে হল চাঁদা, অভিযোগ যুবদল নেতা দেলোয়ার মৃধার বিরুদ্ধে। কলাপাড়ায তরমুজ খেত নষ্ট করায় ছাগল ধরে পুলিশে দিল কৃষক  হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেফতার কলাপাড়ায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন জাকির মৃধা কলাপাড়ায় আবাসিক এলাকা থেকে দুই পতিতা ও খদ্দের সহ দেহ ব্যবসায়ী গ্রেফতার যুবদল নেতার বিরুদ্ধে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

কলাপাড়ায় থেমে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা: বিকাশ কর্মী নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় অন্ধকারে থেমে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা লেগে রবিউল মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার  দিকে উপজেলার টিয়াখালী ইউপির সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাদদেশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রবিউল লালুয়া ইউপির গোলবুনিয়া গ্রামের আপাং মোল্লার ছেলে। তিনি কলাপাড়া বিকাশ শাখার ধানখালী এরিয়ার মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো কর্মস্থল থেকে নিজের মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রবিউল। পথিমধ্যে  দুর্ঘটানা কবলিত এলাকায় পৌঁছালে সেতুর কলাপাড়া অংশের পাদদেশে অন্ধকারে থামিয়ে রাখা একটি ট্রলিতে সজরে ধাক্কা লাগে তার মোটরসাইকলটির।

এসময় হোন্ডা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন এই বিকাশ কর্মী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। 

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে  পুলিশ পাঠিয়ে হাসপাতাল থেকে লাশ  থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় থেমে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা: বিকাশ কর্মী নিহত

আপডেট সময় : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫