ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত মালামাল বোঝাই ৭ টি ট্রাক আটক করলো পায়রাবন্দর নিরাপত্তা বিভাগ। খেলা মাঠে নেই, বিদেশভ্রমণে ব্যস্ত ক্রীড়া কর্মকর্তারা: চার গেমসে ৬০ কর্মকর্তার রহস্যজনক সফর কলাপাড়ায় উদ্ধারকৃত বন্যপ্রাণী পরিচর্যা, চিকিৎসা ও পূর্ণবাসনের জন্য “এনিমেল সেড” উদ্বোধন।। সূর্যগ্রহণ দেখার সময় চোখ রক্ষায় যে নিয়মগুলো অবশ্যই মানা উচিত কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদ কমিটি ঘোষণার পরই পদত্যাগের হিড়িক।

প্রেমের টানে বাংলাদেশে আসা সেই তরুণী পতাকা বৈঠকে ভারতে ফিরলেন খালি হাতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় কাঁটাতারের বেড়া পেড়িয়ে প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে এসে প্রতারিত হয়ে ৭দিন পর প্রশাসনের সহায়তায় নিজ দেশে ফিরলেন।

ভারতীয় ওই তরুণীর নাম রিয়া মনি (রিংকি) সে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে। সে ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স ২ বর্ষের ছাত্রী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তরুণীকে ভারত পাঠানো হয়েছে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেড় বছর ধরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পৌর শহরের থানাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে রবি (২৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রেমিক রবির পরামর্শে গত ৬ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের ময়নাগুড়ি কলেজ থেকে ভারত বাংলাদেশের চোরাকারবারিদের সহায়তায় লালমনিরহাটের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। প্রবেশ করার পরেই প্রেমিক রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে লাপাত্তা হন। এ অবস্থায় ভারতীয় ওই তরুণী কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। পরে বাংলাদেশে থাকা ওই ভারতীয় তরুণীর আত্মীয়-স্বজনের বাড়িতে ওঠেন।

প্রেমিকা রিয়া মনি (রিংকি) বলেন, রবির সাথে ফেইসবুকে পরিচয়। এরপর মন দেওয়া নেওয়া। দেড় বছর প্রেমের পর প্রেমিক রবি আমাকে বাংলাদেশে আসতে বলে। এরপর রবি আমাকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে আসার পর সে আমাকে বিয়ে করবে না বলে অপারগতা প্রকাশ করেন। আমি নিরুপায় হয়ে পড়ি। বাংলাদেশে থাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেই।

তিনি আরও বলেন, আমাকে প্রেমের ফাঁদে ফেলে অন্য দেশে পাচার করার উদ্দেশ্যেই আমাকে বাংলাদেশের নিয়ে এসেছে আমি প্রশাসনের কাছে বিচার চাই।

এ বিষয়ে পাটগ্রাম থানার উপ-পরিদর্শক শাহাজাহান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই তরুণীকে ফেরত পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রেমের টানে বাংলাদেশে আসা সেই তরুণী পতাকা বৈঠকে ভারতে ফিরলেন খালি হাতে

আপডেট সময় : ০৯:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫