ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত

পটুয়াখালী ভার্সিটির, ছাত্রীহলে নবীনবরণ অনুষ্ঠিত।

জাকির হোসেন হাওলাদার, দুমকী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঐতিহ্যবাহী কবি বেগম সুফিয়া কামাল হলে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হলো নবীন ছাত্রীদের বরণ অনুষ্ঠান। ফুলেল শুভেচ্ছা, উচ্ছ্বাস আর হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে হল প্রাঙ্গণ।

সঞ্চালনায় কৃষি অনুষদের শিক্ষার্থী জিনাতুন্নাহার জুইন ও আফিফা জেবিন ঐশী। নবীন শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের আন্নাফি আইদা সাভা ও মিসকাতুম মমতাজ মাম্পি বলেন,“বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এভাবে আমাদের বরণ করে নেওয়া সত্যিই এক অন্যরকম অনুভূতি। এজন্য আমরা ভিসিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।” অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কৃষি অনুষদের ছাত্রী সিলমুন রহমান তুবা ও ফাহমিদা ইয়াসমিন জিনিয়া।প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। নবীনদের উদ্দেশে বলেন, “পবিপ্রবি দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে তোমরাই সুনাগরিক হয়ে দেশকে নেতৃত্ব দেবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখি।”

তিনি আরও বলেন, “স্কুল-কলেজের সীমিত পরিসর পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হলো এক মুক্ত অঙ্গন। এখানেই তোমরা আত্মনির্মাণ ও আত্মবিকাশের সুযোগ পাবে। শিক্ষা ও জ্ঞানের আলোয় গড়ে উঠেই তোমরা দেশকে এগিয়ে নেবে এটাই আমাদের প্রত্যাশা।”

বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, ইএসডিএম অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোহসীন হোসেন খান, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড.মোঃ মাসুদুর রহমান এবং শহীদ জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-কর্মকর্তারা।

সভাপতিত্ব করেন সুফিয়া কামাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. মেহেদি হাসান সিকদার। আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আর নৃত্যের মূর্ছনায় ভরে ওঠে পুরো পরিবেশ। ফুলেল শুভেচ্ছা আর সাংস্কৃতিক আমেজে স্মরণীয় হয়ে থাকল পবিপ্রবির নবীনবরণ উৎসব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালী ভার্সিটির, ছাত্রীহলে নবীনবরণ অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৮:৩৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫