ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত মালামাল বোঝাই ৭ টি ট্রাক আটক করলো পায়রাবন্দর নিরাপত্তা বিভাগ। খেলা মাঠে নেই, বিদেশভ্রমণে ব্যস্ত ক্রীড়া কর্মকর্তারা: চার গেমসে ৬০ কর্মকর্তার রহস্যজনক সফর কলাপাড়ায় উদ্ধারকৃত বন্যপ্রাণী পরিচর্যা, চিকিৎসা ও পূর্ণবাসনের জন্য “এনিমেল সেড” উদ্বোধন।। সূর্যগ্রহণ দেখার সময় চোখ রক্ষায় যে নিয়মগুলো অবশ্যই মানা উচিত কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদ কমিটি ঘোষণার পরই পদত্যাগের হিড়িক।

লালমনিরহাটে বিলুপ্তির পথে মাষকলাই চাষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনের পর দিন বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে লালমনিরহাটের মাষকলাই (ঠাকরি কালাই)র চাষ। প্রতি বছরই মাষকলাই (ঠাকরি কালাই) চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। স্বল্প পরিসরে যাও চাষ হচ্ছে তা নেহাতই মাষকলাই (ঠাকরি কালাই) নিজের খাবারের আশায়।

সরেজমিনে লালমনিরহাটের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, পূর্বের ২৫-৩০বছরের তুলনায় এবারে মাষকলাই (ঠাকরি কালাই) এর তেমন চাষই হয়নি। প্রায় ৯৯% মাঠে মাষকলাই (ঠাকরি কালাই)র কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। যে সকল মাঠে আগে দেখা যেত সবুজ রং এর সমারোহ সেখানে এখন আবাদ হচ্ছে সবুজ বর্ণের ধান কিংবা সবজিসহ অন্যান্য সবজির।

কিন্তু মাষকলাই (ঠাকরি কালাই) চাষে কেন আগ্রহ হারাচ্ছেন কৃষক? এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কথা বলি কয়েকজন কৃষকের সাথে।

লালমনিরহাটের ফুলগাছ গ্রামের কৃষক মোঃ হযরত আলী জানান, মাষকলাই (ঠাকরি কালাই) চাষে আগের মতো তেমন ফলন পাওয়া যায়না তাই এতে আমাদের লাভ নাই, এজন্যই মাষকলাই (ঠাকরি কালাই) চাষ করিনা।

একই গ্রামের কৃষক মোঃ সাহেব আলী জানান, জমিতে মাষকলাই (ঠাকরি কালাই) চাষ করার তুলনায় ধান ও সবজিসহ অন্যান্য মৌসুমি ফসল চাষ করলে আমরা আর্থিকভাবে অধিক লাভবান হই। এজন্যই আমরা মাষকলাই (ঠাকরি কালাই) চাষ করিনা।

কোদালখাতা সরকারটারী গ্রামের কমল চন্দ্র রায় জানান, আমাদের আশেপাশে কোথাও মাষকলাই (ঠাকরি কালাই)র অস্তিত্ব খুঁজে পাওয়া যায়না। তবে হঠাৎ চলতি রাস্তার ধারে মাষকলাই (ঠাকরি কালাই) চাষ দেখতে পাওয়া যায়।

এক সময়ে বিস্তীর্ণ মাঠ জুড়ে পুরোদমে দেখা যেত মাষকলাই (ঠাকরি কালাই)। কিন্তু বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অধিক মুনাফা লাভের আশায় অন্য ফসল চাষে আগ্রহী হয়ে কলাই চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করে গ্রাম বাংলার এ ঐতিহ্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবেন এমনটাই আহবান সচেতন মহলের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটে বিলুপ্তির পথে মাষকলাই চাষ

আপডেট সময় : ১০:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫