ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

বরিশালে ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের হাওর ও উপকূলীয় এলাকায় ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা এবং প্রতিরোধী জাত উদ্ভাবন বিষয়ক কর্মশালা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। নগরীর সাগরদিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এর প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো প্রফেসর ড. মো. তফাজ্জল ইসলাম। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞানওপ্রযুক্তিবিশ^বিদ্যালয়ের (পবিপ্রবি) ডীন ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং পবিপ্রবির গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ড. মো. মামুন উর রশিদ। প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বলেন, আমাদের দেশে প্রতি বছর দশ মিলিয়ন করে লোক বাড়ছে। তাই ধানের ফলন বাড়ানো অব্যাহত রাখা দরকার। অথচ পরিবর্তিত জলবায়ুর কারণে দেশে বিভিন্ন জায়গায় ধানে ব্লাস্ট রোগের আক্রমণে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। আর এ জন্য এমন জাত উদ্ভাবন করা জরুরি, যা ব্যবহার করলে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা সবাই মিলে কাজ করলে অবশ্যই কৃষকদের ভালো কিছু দিতে পারবো ইনশা-আল্লাহ।
ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ প্রান্তর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশালের ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত। বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রুবেল মাহমুদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন প্রমুখ।কর্মশালায় ব্রি, ডিএই, বারি, বিনা, এসআরডিআই ও কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলে অংশ গ্রহন কারী উপস্থিত ছিলেন।।#

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরিশালে ধানের ব্লাস্ট রোগের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫