ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

দুমকী উপজেলায় বিভিন্ন হাটে, সবজির বাজারে স্বস্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় বিভিন্ন হাট বাজারে মৌসুমি সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে দাম কমেছে। ফলে সাধারণ ক্রেতারা স্বস্তিতে সবজি কিনতে পারছেন।দুমকীর, বিভিন্ন বাজার পিরতলা,বোডঅফিস,আংগারিয়া, লেবুখালি,কালবার্ড কদমতলা বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। গত বছর যেখানে বেগুনের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা কেজি, সেখানে বর্তমানে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি পাওয়া যাচ্ছে ৫০ টাকায়, লাউ ৪০ থেকে ৫০ টাকার মধ্যে, আলু ২০ থেকে ২৫ টাকা কেজি এবং কলমি শাক মাত্র ১০ থেকে ১৫, শসা ৩০ টাকা, এবং ধনেপাতা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, এ বছর সবজির দাম হাতের নাগালে থাকায় তারা স্বস্তিতে বাজার করতে পারছেন। বিক্রেতারাও বলছেন, দুমকীর বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, যার ফলে দাম কমেছে।
স্থানীয় কৃষক মতফা সিকদার বলেন আমরা সরকারি সহযোগিতা পেলে কৃষি কাজে আরও ভূমিকা রাখতে পারব।
স্থানীয় ক্রেতা আব্দুল বারেক বলেন দুমকিতে উঁচু জমি থাকলে আমরা আরো অনেক কম দামে সবজি খেতে পারতাম । বিক্রেতাদের দাবি, সরকারি সহায়তা ও কৃষির আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হলে আগামীতে আরও বেশি পরিমাণে সবজি উৎপাদন সম্ভব হবে, যা স্থানীয় বাজারের পাশাপাশি বাইরের বাজারেও সরবরাহ করা যাবে।।#
জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুমকী উপজেলায় বিভিন্ন হাটে, সবজির বাজারে স্বস্তি

আপডেট সময় : ১০:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫