ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

নুরের উপরে হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মহাসড়ক অবরোধ

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধিঃ ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা। 

বুধবার (৩ সেপ্টেম্বর)  সন্ধ্যা ৭ টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পটুয়াখালী চৌরাস্তা এলাকায় সড়কে  অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে অবস্থান নেয় তারা।   

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী মহাসড়কের চৌরাস্তা এলাকায়  অবস্থান নেয়।  সড়‌কে টায়ার জ্বা‌লি‌য়ে আধাঘন্টা অব‌রো‌ধ রাখে বিক্ষোভকারীরা।  এসময়  জাতীয়পা‌র্টি নি‌ষি‌দ্ধের দাবী জা‌নি‌য়ে বি‌ভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা। পাশাপা‌শি ভি‌পি নু‌রের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট উপ‌দেষ্টার পদত‌্যাগের দাবী‌তেও শ্লোগান দেয়া হয়। এসময় সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকে।

জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহআলম সিকদার  বলেন, ভি‌পি নরুল হক নু‌রের উপরে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধে করতে হবে।  

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, তারা মহাসড়ক অবরোধ করেছিলো। এতে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে । 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নুরের উপরে হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৯:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫