ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

বিএনপি ক্ষমতায় গেলে কলাপাড়া-রাঙ্গাবালীতে উন্নয়নের রোল মডেল তৈরী হবে…. বিএনপি কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন

বাংলাদেশ সংলাপ, নিউজ ডেক্স।।
  • আপডেট সময় : ০৬:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল ছিলো একটি আওয়ামীলীগ ও একটি বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করতে পারবেনা, কারন তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে সরকার। সুতরাং যে কোন হিসেবে বোঝা যায় যদি অবাধ সুষ্ঠ নির্বাচন হয় এবং আল্লাহ যদি নারাজ না হয় তবে বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি যদি ক্ষমতায় যায়, সেই সরকারে যদি আপনাদের প্রতিনিধি থাকে তাহলে উন্নয়ন করা সহজ হবে। তাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন।’

“সবার আগে বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা এবং তথ্যচিত্র প্রদর্শনী এক অনুষ্ঠানে মোশাররফ হোসেন এসব কথা বলেন। শুক্রবার, (১৬ জানুয়ারি) সকাল সাড়ে নয় টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সচেতন নাগরিক সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি আরও বলেন, ২০০৪ সালের ১০ ডিসেম্বেবর বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন। তখন আপনাদের পক্ষ থেকে যে যে দাবিগুলো করেছিলাম সব দাবিগুলো বাস্তবায়ন হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগের আমলেও কিছু উন্নয়ন হয়েছিল, তারা বুঝতে পেরেছিলো কম্পিটিশনে টিকতে হলে উন্নয়ন ছাড়া কোন বিকল্প। উন্নয়নের অগ্রযাত্রা শুরু কিন্তু বিএনপি করে গিয়েছিলো। আবারও বিএনপি ক্ষমতায় গেলে কলাপাড়া-রাঙ্গাবালীতে উন্নয়নের রোল মডেল তৈরী হবে।

এতে সভাপতিত্ব করেন কলাপাড়ার জেষ্ঠ নাগরিক রাখাইন লুফ্রু মাস্টার। বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, লুৎফর রহমান তালুকদার, অধ্যাপক ড. কামরুজ্জামান মনির, মো. নজিবর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, ব্যাংকার মো. আব্দুর রব, স্থপতি ইয়াকুব খান, বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক মুহিব্বুল্লাহ মহিব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ,রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ, কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের সদস্য তানজিল জামান জয়,ব্যবসায়ী দিলীপ কুমার হাওলাদার, সংগঠক রেজাউল করিম বাবলা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সংগঠক রোকনুজ্জামান পান্নু। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টে মোশাররফ হোসেনের কর্মময় জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর একটি উপস্থাপনা করেন ইন্জিনিয়ার মো. কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, পৌর বিএনপি সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ উপজেলা বিএনপি, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি ক্ষমতায় গেলে কলাপাড়া-রাঙ্গাবালীতে উন্নয়নের রোল মডেল তৈরী হবে…. বিএনপি কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন

আপডেট সময় : ০৬:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬