ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেফতার কলাপাড়ায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনা কলাপাড়ায়  ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত  মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিচয়ে, ক্লিনিক ব্যাবসায়ীর কোচিং বাণিজ্যের অভিযোগ।  ​দর্শকহৃদয়ে সাড়া ফেলেছে মুসলাহর কণ্ঠে বাবা-ছেলের আত্মিক বন্ধনের গল্প কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন,সভাপতি আল আমিন, সম্পাদক হারুন-অর-রশিদ বিএনপি নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে খাসজমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কবিরাজির নামে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।

​শনিবার (৩ অক্টোবর) জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

​নোটিশে উল্লেখ করা হয়, আদালতে বিচারাধীন এবং নিষেধাজ্ঞা বহাল থাকা একটি জমি সংক্রান্ত বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপি কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান, অন্যথায় একতরফা বিচার করে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ার পর বিষয়টি জেলা নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়।

​জেলা বিএনপির নেতৃবৃন্দ নোটিশে উল্লেখ করেন, বিচারাধীন বিষয় নিয়ে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও হুমকি প্রদান দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক আচরণ ও দলের ভাবমূর্তির চরম পরিপন্থী।

​এমতাবস্থায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না -তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জেলা বিএনপির কার্যালয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মো. মতিউর রহমান হাওলাদার বলেন, “দলীয় নির্দেশনা রয়েছে, কোনো ধরনের সালিশি বাণিজ্য করা যাবে না। তবে দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন ভুক্তভোগী পরিবার সহযোগিতার জন্য আমাদের কাছে আসে। সে কারণে আমরা দুই পক্ষকে বসিয়ে বিষয়গুলো মীমাংসার চেষ্টা করি। কিন্তু একটি পক্ষ আদালতে মামলা করেছে এবং বিষয়টি আমাদের কাছে গোপন রেখেছে। ফলে আদালতে মামলা ও নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতাম না।”

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে যে ব্যাখ্যা চাওয়া হয়েছে, সে অনুযায়ী তিনি জবাব দেবেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবিরাজির নামে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
BD Songlap। বাংলাদেশ সংলাপ
www.bangladeshsonglap.com

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

আপডেট সময় : ০৬:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬