ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার ওসিয়ত রক্ষায় কলাপাড়াবাসীকে ধানের শীষে ভোট দেয়ায় আহবান জানালেন এবিএম মোশাররফ। কলাপাড়ায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন গণ অধিকার পরিষদ প্রার্থী রবিউল হাসান ফেরাউনের মসনত টেকেনাই, নমরুদের মসনদ টেকেনাই, সাদ্দাতের মসনত টেকেনাই, জালেম-দুর্নীতিবাজদেরও মসনত টেকবেনা……রেজাউল করিম বিএনপি ক্ষমতায় গেলে ২০  হাজার কিলোমিটার খাল খনন করা হবে…….এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন ধানের শীষে ভোট দিলে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামীলীগের লোকেরা নিরাপদে থাকবে…এবিএম মোশাররফ হোসেন বিএনপি ক্ষমতায় যাবে তাই ধানের শীষের প্রার্থীকে এমপি নির্বাচিত করতে হবে….এবিএম মোশাররফ হোসেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নূরকে শোকজ। বেগম খালেদা জিয়া প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার সুযোগ দিয়ে নারী জাগরণ সৃষ্টি করেছিলো….এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি সহকারি পরিচালক আছাদুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মিজানুর রহমান, প্রতিবন্ধী মিলি বেগম ও জব্বার মুন্সি। আলোচনা সভা শেষে শারীরিক প্রতিবন্ধী, অসহায়, দুস্থ-হতদরিদ্র, নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্ত পরিবার ৪২ জনকে যাচাই বাছাই করে ১লক্ষ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবাকর্মী ও এলাকার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউছার হামিদ বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কর্মসূচি আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে।
উপযুক্ত ও আয়ত্বাধীন সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে জনগনের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধন করাই সমাজ সেবা বিভাগের লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

আপডেট সময় : ১২:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬