ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল কলাপাড়ায় ধর্ষন চেষ্টায় অভিযুক্তকে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা: নারীর দুই হাত ভাঙার অভিযোগ। কলাপাড়ায় বিয়ে করতে গিয়েও দিতে হল চাঁদা, অভিযোগ যুবদল নেতা দেলোয়ার মৃধার বিরুদ্ধে। কলাপাড়ায তরমুজ খেত নষ্ট করায় ছাগল ধরে পুলিশে দিল কৃষক  হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেফতার কলাপাড়ায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন জাকির মৃধা কলাপাড়ায় আবাসিক এলাকা থেকে দুই পতিতা ও খদ্দের সহ দেহ ব্যবসায়ী গ্রেফতার যুবদল নেতার বিরুদ্ধে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

কুয়াকাটায় প্রথমবার বৃহৎ পরিসরে রোবোটিকস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, অংশ নিল ১২০ শিক্ষার্থী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপকূলীয় পর্যটন নগরী কুয়াকাটায় প্রথমবারের মতো বৃহৎ পরিসরে রোবোটিকস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় কুয়াকাটার আবাসিক হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে শুরু হওয়া এই কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কুয়াকাটা পৌরসভার আয়োজনে এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (BDRO)-এর সহযোগিতায় অনুষ্ঠিত IROC Bangladesh Robotics Workshop–2026 শীর্ষক এই কর্মশালায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মোঃ নিয়াজ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন সাদেক বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। ভবিষ্যতের নেতৃত্ব দেবে প্রযুক্তিতে দক্ষ প্রজন্ম। উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের রোবোটিকস প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কুয়াকাটাকে শুধু পর্যটন নগরী হিসেবে নয়, প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এমন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মিশাল ইসলাম (চিফ রোবোটিকস কোচ, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড), আবরার আবির (মেন্টর ও সিলভার মেডালিস্ট, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড), রুদ্র চৌধুরী তুর্য (মেন্টর, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড) এবং খন্দকার মুশফিকুল ইসলাম (ব্রোঞ্জ মেডালিস্ট, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড)। তারা শিক্ষার্থীদের হাতে-কলমে রোবোটিকসের বেসিক ধারণা, সহজ রোবট তৈরির কৌশল এবং প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাইউম হোসেন, মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুদ বিল্লাহ, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন মিয়া, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন) মোঃ রুহুল আমিন, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আহসানউল্লাহ এবং মহিপুর ড্যাফোডিয়াল আইডিয়া স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ অহিদুজ্জামান লিটনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আয়োজক সূত্র জানায়, কর্মশালাটি একাধিক ব্যাচে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রতি ব্যাচের সেরা প্রশিক্ষণার্থীকে রোবটিকস কিট উপহার দেওয়া হবে, যার মধ্যে থাকবে আরডুইনো বোর্ডসহ বেসিক রোবট তৈরির জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজ উদ্যোগে রোবট তৈরির অনুশীলন চালিয়ে যেতে পারবে।
আয়োজকরা আরও জানান, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় আগ্রহ বৃদ্ধি পাবে এবং উপকূলীয় অঞ্চলে প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তারে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় প্রথমবার বৃহৎ পরিসরে রোবোটিকস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, অংশ নিল ১২০ শিক্ষার্থী

আপডেট সময় : ০৩:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬