ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কুয়াকাটায় ভাড়াবাসা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়াবাসা থেকে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৯ টার দিকে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ি এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আরিফা আক্তার (১৮)। তিনি বরিশালের গৌরনদীর বায়োরগাতি টরকি বন্দর এলাকার বাসিন্দা আবদুল খালেক হাওলাদারের মেয়ে। নিহতের স্বামী রিফাত (২১) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ চার মাস আগে কুয়াকাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এই দম্পতি। রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। তবে মাঝে মধ্যেই তাদের সাথে কলহ লেগেই থাকতো।

স্থানীয় বাসিন্দা আক্কাস জানান, রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে লোকজন এগিয়ে গেলে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

স্থানীয় বাসিন্দা শহিদ বলেন, ঘুমে ছিলাম হঠাৎ কান্নার শব্দে শুনে এসে দেখি রক্তে সাড়া ঘর তলিয়ে গেছে। রিফাত দরজায় বসে আছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখি। মৃত অবস্থায় পাওয়া গেছে। স্বামী রিফাত বাসায় ছিল। তার কথাবার্তা অসংগতি পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
বিষয়টি তদন্তের জন্য পটুয়াখালী থেকে সিআইডির একটি টিম ঘটনাস্থলে আসছে। সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় ভাড়াবাসা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৪৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬