কলাপাড়ায় ৩৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।
- আপডেট সময় : ১১:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ‘খ’ সার্কেল, কলাপাড়ার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধা ৭:৩০ মিনিটে মহিপুর থানাধীন নয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, লতাচাপলী ইউনিয়নের, নয়াপাড়া গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে মোঃ আল মামুন খলিফা (৩৫), এবং কুয়াকাটা পৌরসভার দেলোয়ার ঘরামির ছেলে মোঃ ইসমাইল ঘরামী (২৫)। অভিযানকালে আল মামুন খলিফা এর নিজ পাকা বিল্ডিংয়ের সামনে থেকে মোট ৩০০ পিস ইয়াবা সহ ও ইসমেইলকে ৮৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কলাপাড়া ও কুয়াকাটা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক মোঃ আকবর হোসেন বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা মাদকবিরোধী এ অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।














