কলাপাড়ায় ২০ পিচ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার।
- আপডেট সময় : ১২:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
কলাপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কলাপাড়া টিম।
ইয়াবা সহ গ্রেফতারকৃত ব্যক্তির নাম কাইউম হাওলাদার (৩১) তিনি টিয়াখালী ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাদুরতলী এলাকার সাজাহান হাওলাদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাইউম হাওলাদারের নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়মূল্যের নগদ ১৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি মাদক সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কলাপাড়া টিম জানায়, এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।








