সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় মহিলা দলের বর্ণাঢ্য শোভাযাত্রা।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
- আপডেট সময় : ০৩:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিশাল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার।
কলাপাড়া উপজেলা বিএনপিকে শক্তিশালী করা এবং বর্তমান সরকারের বিভিন্ন সফলতা সভায় উপস্থাপন করা হয়।


















