ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে। সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট।

কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে।

বাংলাদেশ সংলাপ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় জাল-জালিয়াতির মাধ্যমে কাবিননামা তৈরি করার অভিযোগে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাজী মাওলানা মাঈনুদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৩১ আগস্ট পটুয়াখালীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মরিয়ম নামে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন এবং টাকা আত্মসাতের অভিযোগে মজিবুর নামে এক ব্যক্তির বিরুদ্ধে পটুয়াখালীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

অভিযোগ রয়েছে, ওই মামলা থেকে নিজেকে রক্ষা করতে অভিযুক্ত মজিবুর ওই নারীকে নিজের স্ত্রী দাবি করে কাজী মাওলানা মাঈনুদ্দিনের মাধ্যমে একটি কাবিননামা তৈরি করে তা ট্রাইব্যুনালে দাখিল করেন।

পরবর্তীতে বিষয়টি নিয়ে আদালতে সন্দেহ সৃষ্টি হলে কাজী মাওলানা মাঈনুদ্দিনকে ট্রাইব্যুনালে তলব করা হয়। আদালতের কার্যক্রমে কাবিননামাটি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে।

আপডেট সময় : ০৭:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬