কলাপাড়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার।
- আপডেট সময় : ০৬:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় ২৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে কলাপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিস মহল্লায় আরিফের হোটেলের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কলাপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিস মহল্লার কবির হোসেনের ছেলে মো. ইব্রাহিম খলিল ওরফে সজিব (২৩), চিঙ্গুরিয়া ৫ নম্বর ওয়ার্ডের শিবু চন্দ্র শীলের ছেলে সৌরভ (২০) এবং একই এলাকার নির্মল গাইনের ছেলে জয় (২০)।
পুলিশ জানায়, কলাপাড়া থানার এসআই (নিঃ) মো. মাসুদ রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।









