ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে ছাত্রদলের আনন্দ মিছিল ছেলে আওয়ামীলীগ নেতা, তাই চাষাবাদে বাঁধা, দুই বছর অনাবাদি ৬ একর জমি। তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ ভেনিসে বাঁধন মোস্তাফিজের ওপর হামলা: আওয়ামী লীগের ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ বলছে জনরাষ্ট্র আন্দোলন সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম মানবেন কি না, সিদ্ধান্ত এবার ব্যবহারকারীদের হাতে ছাড়ছে অস্ট্রেলিয়া ইংলিশ কাউন্টিতে হাসান-খালেদের পেস ঝড়: কেন্টের জার্সিতে ইতিহাস গড়ছেন বাংলাদেশি পেসাররা সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি: স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করার লক্ষ্য সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার: দীর্ঘদিনের সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী চমেক হাসপাতালের মেঝেতে রোগীর চরম দুর্দশা: মাথার ওপর ঝুলছে ঝুঁকিপূর্ণ মাল্টিপ্লাগ ও বৈদ্যুতিক তার

বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে ছাত্রদলের আনন্দ মিছিল

কলাপাড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মোজার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।

এর আগে কলেজ ক্যাম্পাসে বেল্লাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন।
বেলাল হোসেন বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে নাশকতার আশঙ্কায় আমরা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে ছিলাম। এরই মধ্যেই ভুল বোঝাবুঝিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনার সম্পূর্ণ দায় চাপায় আমার উপর। পরবর্তী উপজেলা বিএনপি বিষয়টি তদন্ত করে আমার কোন সম্পৃক্ততা না পেয়ে জেলা বিএনপি নেতা কর্মীর কাছে সুপারিশ পাঠায়। আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন ভাইকে। এবং আমার এই দুর্দিনে থাকা সহযোদ্ধারা।

আনন্দ মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াদুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম।

বক্তারা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারকে স্বাগত জানিয়ে তাকে দলীয় কার্যক্রমে আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চমেক হাসপাতালের মেঝেতে রোগীর চরম দুর্দশা: মাথার ওপর ঝুলছে ঝুঁকিপূর্ণ মাল্টিপ্লাগ ও বৈদ্যুতিক তার

08 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
BD Songlap। বাংলাদেশ সংলাপ
www.bangladeshsonglap.com

বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে ছাত্রদলের আনন্দ মিছিল

আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬