ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

আর্থিক সেবার প্রসারে মৎস্য বন্দর আলীপুরে পূবালী ব্যাংক পিএলসির নতুন উপশাখার যাত্রা শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ অর্থনীতির প্রসারে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরে তাদের ২৫৮তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় করিম মুসুল্লী টাওয়ারের দ্বিতীয় তলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উপশাখার কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের বরিশাল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. সাকিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখার ফিতা কেটে উদ্বোধন করেন মুহাম্মদ মোশাহিদুল্লাহ, যিনি বক্তব্যে বলেন— আলীপুর মৎস্য বন্দর ও কুয়াকাটা পর্যটন অঞ্চলে ব্যাংকিং সেবার ব্যাপক চাহিদা রয়েছে। এই উপশাখা চালুর মাধ্যমে ব্যবসায়ী, মৎস্যজীবী ও সাধারণ মানুষের আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। পূবালী ব্যাংক জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও ত্বরান্বিত করতে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর প্রেসক্লাবের সদস্য, দৈনিক আমাদের সময় এর পয়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি মো: মাসুদ তালুকদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবক মো. মহিউদ্দিন মুসুল্লী সুলতানসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

এছাড়া বক্তব্য রাখেন আলীপুর উপশাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মহিউদ্দিন হাওলাদার, এবং বেসরকারি সংস্থা জাগো নারীর মহিপুর থানার ব্যবস্থাপক মো. নুরুল আমীন।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংকের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার মারুফ আহমেদ।

অনুষ্ঠান শেষে অতিথি ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে উদ্বোধন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আর্থিক সেবার প্রসারে মৎস্য বন্দর আলীপুরে পূবালী ব্যাংক পিএলসির নতুন উপশাখার যাত্রা শুরু

আপডেট সময় : ০৩:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫