ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

তজুমদ্দিনে শত্রুতার জেরে যুবকের উপর হামলা, হাসপাতালে ভর্তি

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জেরে এক যুবকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আহত যুবক মো. জাকির (৩৫), পিতা আলী হোসেন, গোলকপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে বিবাদী জাফরের জমিতে জাকিরের হাঁস প্রবেশ করলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা জাফর, তার স্ত্রী পারভীন, ফাতেমা ও আকলিমা মিলে জাকিরের উপর অতর্কিত হামলা চালায়। এতে জাকির গুরুতর আহত হন।

স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এসে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী ও ভুক্তভোগী পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে।

আহতের পিতা আলী হোসেন বলেন, “থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাইনি। হামলাকারীরা বর্তমানে বাড়িতে এসে হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।”

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তজুমদ্দিনে শত্রুতার জেরে যুবকের উপর হামলা, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫