ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

নৌ-দুর্ঘটনা রোধে কঠোর হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষমালিক-চালকদের আইন মেনে চলার নির্দেশনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় নৌ-দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।
এ লক্ষ্যে মালিক, চালক ও যাত্রীদের নৌ-আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে পায়রা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে বন্দরের সেমিনার কক্ষে নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল, চেয়ারম্যান, পায়রা বন্দর কর্তৃপক্ষ।

তিনি বলেন, সড়ক পথের তুলনায় নৌপথে দুর্ঘটনা কম হলেও চালকদের অসাবধানতা ও আইন অমান্যের কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটে। নিরাপদ ও স্মার্ট নৌ-ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় জানানো হয়, ২০২৫ সালে দেশে ১৩২টি নৌ-দুর্ঘটনায় অন্তত ১৫৮ জনের প্রাণহানি ঘটেছে। এ অবস্থায় নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। তিনি বলেন, নৌ-নিরাপত্তা কেবল একটি সপ্তাহব্যাপী কার্যক্রম নয়, বরং এটি সারা বছরের অভ্যাসে পরিণত করতে হবে। সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় নৌ-পুলিশের অফিসার ইনচার্জ নয়ন কারকুন নৌ-আইন বাস্তবায়ন ও অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা তুলে ধরা কথা বলেন। তখন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

আলোচনা সভা শেষে কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরে সাধারণ জেলে ও পথচারীদের মাঝে নৌ-নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন অতিথিরা।

সম্মিলিত উদ্যোগে দেশের নৌপথ আরও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন উপকূলীয় এলাকার মানুষেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নৌ-দুর্ঘটনা রোধে কঠোর হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষমালিক-চালকদের আইন মেনে চলার নির্দেশনা

আপডেট সময় : ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬