ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন এবিএম মোশাররফ হোসেন (এমপি) কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে এক জেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম ৯ দফা সহ জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার জুড়ে মানববন্ধন কলাপাড়ায়  বলি মহিষের হামলায় কৃষক নিহত কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে এক জেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহন তালুকদার (৪০) নামের এক জেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার রাত আটটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। 

যন্ত্রণাকাতর শরীর নিয়ে হাসপাতালের বিছানায় কাঁদো কাঁদো কন্ঠে মোহন বলেন, প্রায় দুই বছর আগে লেমুপাড়া গ্রামের মিজানুর তালুকদারের কাছ থেকে মৌখিকভাবে ২ লাখ টাকায় প্রায় ৯০ শতাংশ জমি ক্রয় করেন তিনি। তখন তাকে বলা হয়েছিল ওই জমিগুলো মিজানুরের রেকর্ডভুক্ত এবং সে তাকে বায়না বাবদ ১ লাখ ২০ হাজার টাকা দেয়। পরে মোহন জানতে পারে তার ক্রয়কৃত জমিগুলো সরকারী খাস জমি। এ নিয়ে মোহনের সঙ্গে মিজানুরের বাকবিতন্ডা হয় এবং আদালতে মামলা করা হলেও জমিগুলো খাস প্রমানিত হয়। তারপরও মোহনকে একের পর এক নির্যাতন শুরু করে মিজানুর। বেশ কয়েকবার তাকে মারধর করা হয় এবং মোহনকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিধিনিদের দ্বারে দ্বারে ঘুরেও সমাধান পায়নি মোহন। বুধবার আটটার দিকে মোহন পার্শ্ববর্তী খালে জাল ফেলে বাড়ির দিকে রওয়ানা দেয়। এসময় সে বাড়ির প্রবেশদ্বারে পৌছলে দেশীয় অস্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় মিজানুর তালুকদার, রাসেল মাতুব্বর, সজিব তালুকদার, করিম মাতুবব্বর ও মিজানুর হাওলাদার। এতে তার মাথায় গুরুতর জখম হলে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

মোহনের ছোট ভাই সুজন বলেন, এর আগে মিজানুর তালুকদার আমার ভাইকে কয়েকবার মারধর করে। এরপরও অনেক হুমকি ধামকি দিয়েছে। রাতে বাড়ির সামনে ভাইকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।  পরে ঘরে ঢুকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও একটি  এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে যায়।  এখন আমাকেও হুমকি-ধামকি দিচ্ছে। তারা নাকি আমাকেও মারবে। আমি আমার ভাইয়ের উপর হামলার ন্যায় বিচারের দাবি জানাচ্ছি এবং জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করে দেয়ার অনুরোধ জানাচ্ছি। 

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর তালুকাদার বলেন, গতকাল আমি আদালতের কাজে পটুয়াখালী ছিলাম। রাত ৯ টার দিকে বাড়ি পৌঁছেছি।  তবে মোহন আমার কিছু জমি দখল করে রাখেছ সে বিষয়ে আমাদের ঝামেলা চলছে। এছাড়া মোহনে সাথে আমার কোন মারা মারির ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। 

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে এক জেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম

আপডেট সময় : ০৩:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬