৯ দফা সহ জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার জুড়ে মানববন্ধন
- আপডেট সময় : ০২:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে দাবিতে কুয়াকাটা-ভাঙ্গা ৬ লেন সড়ক, পর্যটনশিল্প বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন,পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা,শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ,কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ,কুয়াকাটা উপজেলায় রুপান্তর, ভাঙ্গা রেল ষ্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ,নদীভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ,বরিশাল-ভোলা সেতু নির্মাণ,ভোলার গ্যাস দিয়ে শিল্পাঞ্চল (ভোলা-বরিশাল-পটুয়াখালী) গড়ে তোলা সহ ৯ দফা দাবীতে ৩০ কিলোমিটার সড়ক জুড়ে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল দশটায় নাগরিক সমাজের আয়োজনে উপজেলার প্রবেশদ্বার সিক্সলেন এলাকা থেকে মানববন্ধনটি শুরু হয়। দুপুর বারোটা পর্যন্ত একযোগে চলে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত। এ মানববন্ধনে জাতীয়তাবাদী দল বিএনপি,কলাপাড়া আইনজীবী সমিতি, কলাপাড়া শিক্ষক সমিতি, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি, কলাপাড়া প্রেসক্লাব,কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক), হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলাদা আলাদা ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশগ্রহণ করেন। এতে দল মত নির্বেশেষে সকল শ্রেনী পেশার অর্ধলক্ষাধিকের বেশি মানুষ একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে সামিল হয়েছে।
দক্ষিণাঞ্চলের ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট ও দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। যা বর্তমানে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কটি দ্রুত ৬ লেন করার দাবি দীর্ঘ দিনের। অন্যদিকে কুয়াকাটা পর্যটন কে কুয়াকাটা তথা দক্ষিনাঞ্চলের উন্নয়ন হয়েছে, পায়রা বন্দর, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন, লাইট হাউজ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেই কুয়াকাটা এখন অবহেলিত। দক্ষিনাঞ্চলের মেঘা প্রকল্পে কোন বরাদ্দ রাখা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে দক্ষিনাঞ্চলের মানুষ ৯ দফা দাবীতে রাস্তায় নামে।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার বলেন, ‘দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক। তবে এটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।‘পর্যটন শিল্পের বিকাশ, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করতে হবে। এটি বাস্তবায়ন হলে যাতায়াত আরও নিরাপদ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।
আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দিন জানান, ২০২৬২৭ অর্থবছরের বাজেটে আমরা বৈষম্য শিকার হয়েছি। দক্ষিণ অঞ্চলের জন্য কোন বাজেট রাখা হয়নি। অথচ এখানে বড় বড় মেগা প্রকল্প চলমান রয়েছে। এই অঞ্চলের অর্থনৈতিক চাকা সচল সরকারের রাজস্ব বাড়াতে সরকারের কাছে বাজেট বরাদ্দের আহ্বান জানাচ্ছি।
শিক্ষক আব্দুর রহমান বলেন, কুয়াকাটায় ৩ তারকা মানের হোটেল সহ ৩ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট গড়ে উঠছে। হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে বিনিয়োগ করেছে। এসব বিনিয়োগকারীদের বিনিয়োগ নিশ্চয়তায় কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সময়ের দাবি।
বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কাজল তালুকদার বলেন, সরকার বাহাদুরের কাছে কুয়াকাটা কি আধুনিক পর্যটক নগরী হিসেবে গড়ে তোলা। কলাপাড়া পায়রা বন্দরকে পূর্ণাঙ্গ সচল। প্রস্তাবিত বিমানবন্দর চালু ও ভাঙ্গা টু কুয়াকাটা পর্যন্ত সড়কটি সিক্স লেন করার জোর দাবি জানাই।
কৃষক গোলাম রাব্বানী বলেন, আমরা পায়রা বন্দর উন্নয়নে সরকারকে এই জমি জমা দিয়েছি। পায়রা বন্দর চালুর পর এখন কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। আমি সরকারকে বলবো আমাদের এলাকার জন্য অর্থ বাজেট রাখেন। নইলে আমরা জমি জমা দিয়ে কি লাভ হলো।
মানববন্ধনে তারা ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করণ, পায়রা বন্দর পুর্নাঙ্গ চালু, কুয়াকাটা উন্নয়ন কতৃপক্ষ গঠন সহ ৯ দফা দাবী বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।









