ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন এবিএম মোশাররফ হোসেন (এমপি) কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে এক জেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম ৯ দফা সহ জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার জুড়ে মানববন্ধন কলাপাড়ায়  বলি মহিষের হামলায় কৃষক নিহত কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু

কলাপাড়ায় শতাধিক শিক্ষার্থী পেল কবুতর,শিক্ষা উপকরণ ও গাছের চারা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় পড়ালেখার পাশাপাশি বিকল্প আয় সৃষ্টির লক্ষ্যে শতাধিক শিক্ষার্থীদের মাঝে কবুতর, ফলজও গাছের চারা এবং শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শেষ  বিকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আয়োজনে হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসব  বিতরন করা হয়।

এসময় জন ৩০ শিক্ষার্থীকে ৩ জোড়া করে দেশীয় কবুতর, ৫০ জন শিক্ষার্থীকে ১ টি করে ফলজ ও বনজ গাছের চারা এবং ২০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরন হিসেবে ১ টি করে ব্যাগ ও খাতা কলম বিতরণ করা হয়। 

উপকারভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা কালবেলাকে বলেন, ৩ জোড়া কবুতর পেয়ে আমি অনেক খুশি। এগুলো পালন করে একটি খামার গড়ে তোলার ইচ্ছে আছে তার।

ষষ্ঠ শ্রেণি পড়ুয়া জান্নাতি জানায়, স্কুল ব্যাগ সহ খাতা,কলম জ্যামেতি বক্স পেয়েছি। এগুলো আছে  আমাকে কিনতে হবে না তাই ভালো লাগছে। এছাড়া আম গাছের চারা নিজ বাড়ির উঠানে রোপন করার কথা জানান চতুর্থ শ্রেণীর খুদে  শিক্ষার্থী মিম।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা  ব্র্যাকের মাধ্যমে ১৪ টি বিদ্যালয়ের ৬৪১ জন শিক্ষার্থীকে ইংরেজি ভাষা শিক্ষা দেয়ার পাশাপাশি অসহায় শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে । 

এসময় বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কেএম মশিউর রহমান, ব্রাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের এলাকা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান ও হাজিপুর মাধ্যমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় শতাধিক শিক্ষার্থী পেল কবুতর,শিক্ষা উপকরণ ও গাছের চারা

আপডেট সময় : ১০:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬