ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় মা ও এসএসসি পরীক্ষার্থীকে নির্মম নির্যাতন, হামলায় আঙ্গুল ভেঙ্গে গেছে। কলাপাড়া হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রম উদ্বোধন করলেন এমপি মোশাররফ। কলাপাড়ায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান কলাপাড়ায় গণঅভ্যুত্থান দিবসে ১২ জুলাইযোদ্ধাকে সবংর্ধনা। তজুমদ্দিনে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নানা আয়োজন মলদোভায় বাংলাদেশি শ্রমবাজারে নতুন দিগন্ত: রাষ্ট্রদূতের সরেজমিন পরিদর্শনে উজ্জ্বল সম্ভাবনার বার্তা জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্প নির্মানে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাবের গনগবেষনার ফলাফল প্রকাশ অভাবের দিন পেরিয়ে মানুষের পাশে কলম হাতে হাসান পারভেজ। বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ ও ৪ সনাতনী পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন নির্বাচনকালে ভোটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করলেন এমপি এবিএম মোশাররফ।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় তিন দিন ধরে নিখোঁজ থাকা ছয় জেলেকে উদ্ধারে অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। গভীর সমুদ্রে নিখোঁজ জেলেদের সন্ধানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা গোমতি’ অভিযান পরিচালনা করছে।

বৃহস্পতিবার উদ্ধার-সংশ্লিষ্ট সূত্র জানায়, বঙ্গোপসাগরে ‘বানৌজা গোমতি’র নেতৃত্বে পরিচালিত এ উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। নিখোঁজ জেলেদের জীবিত উদ্ধারে সম্ভাব্য এলাকাগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

এর আগে গত রোববার পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
ট্রলারটিতে মোট ১১ জন মাঝিমাল্লা ছিলেন।

দুর্ঘটনার পর পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ছয় জেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

তাদের সন্ধানে গভীর সমুদ্রে নৌবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। উদ্ধার অভিযান সফল করতে নৌবাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোও সমন্বিতভাবে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান

আপডেট সময় : ০৭:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬