ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় মা ও এসএসসি পরীক্ষার্থীকে নির্মম নির্যাতন, হামলায় আঙ্গুল ভেঙ্গে গেছে। কলাপাড়া হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রম উদ্বোধন করলেন এমপি মোশাররফ। কলাপাড়ায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান কলাপাড়ায় গণঅভ্যুত্থান দিবসে ১২ জুলাইযোদ্ধাকে সবংর্ধনা। তজুমদ্দিনে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নানা আয়োজন মলদোভায় বাংলাদেশি শ্রমবাজারে নতুন দিগন্ত: রাষ্ট্রদূতের সরেজমিন পরিদর্শনে উজ্জ্বল সম্ভাবনার বার্তা জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্প নির্মানে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাবের গনগবেষনার ফলাফল প্রকাশ অভাবের দিন পেরিয়ে মানুষের পাশে কলম হাতে হাসান পারভেজ। বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ ও ৪ সনাতনী পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন নির্বাচনকালে ভোটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করলেন এমপি এবিএম মোশাররফ।

হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈশ্বিক স্মার্ট অ্যাক্সেসরিজ ব্র্যান্ড ওরাইমো এবং জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ফ্রি ফায়ার এর যৌথ উদ্যোগে বাংলাদেশের বাজারে উন্মোচন হচ্ছে ‘হায়াতো’ ও ‘মোকো’ থিমভিত্তিক বিশেষ সংস্করণের স্মার্টওয়াচ এবং ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারবাড। নতুন এ পণ্যগুলো ইতোমধ্যে দেশের গেমিং ও ইস্পোর্টস কমিউনিটিতে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।    

প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের বাজারে এই প্রথম কোনো আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ড বৈশ্বিক গেমিং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আনুষ্ঠানিক সহযোগিতায় এ ধরনের বিশেষায়িত গেমিং লাইফস্টাইল পণ্য নিয়ে এসেছে। 

নতুন সিরিজে রয়েছে ‘ওরাইমো ওয়াচ ৬ ফ্রি ফায়ার হায়াতো এডিশন’ এবং ‘ওরাইমো ওয়াচ ৬ ফ্রি ফায়ার মোকো এডিশন’।

স্মার্টওয়াচগুলোতে ২.০১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ব্লুটুথ কলিং, এআই-জেনারেটেড ওয়াচ ফেস, ১০০টিরও বেশি স্পোর্টস মোড এবং ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা যুক্ত করা হয়েছে। গেমিং-অনুপ্রাণিত নকশার পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের উপযোগী বিভিন্ন স্মার্ট ফিচারও এতে রয়েছে। প্রতিটি স্মার্টওয়াচের মূল্য রাখা হয়েছে প্রায় ২ হাজার ২০০ টাকা। 

এছাড়া সিরিজে শক্তিশালী সাউন্ড, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, লো-ল্যাটেন্সি গেমিং এক্সপেরিয়েন্স এবং চরিত্রভিত্তিক কাস্টম ডিজাইন যুক্ত করা হয়েছে, যা গেমপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।  

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পরিকল্পনা শুধু নতুন পণ্য বাজারজাত করার মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের ক্রমবর্ধমান ইস্পোর্টস ইকোসিস্টেমে দীর্ঘমেয়াদে কাজ করার অংশ হিসেবে গেমিংভিত্তিক পডকাস্ট, কমিউনিটি এনগেজমেন্ট, কনটেন্ট সহযোগিতা এবং প্রতিযোগিতামূলক গেমিং টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে। 

ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর এমন অংশগ্রহণ দেশের ইস্পোর্টস খাতকে আরও সংগঠিত ও বাণিজ্যিকভাবে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। পাশাপাশি গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং নতুন প্রতিভাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। 

এদিকে চলতি বছরের শেষ দিকে বাংলাদেশের গেমিং কমিউনিটিকে ঘিরে আরও বড় পরিসরের উদ্যোগ ঘোষণা করতে পারে oraimo— এমন গুঞ্জনও রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্টদের মতে, Free Fire-এর সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে oraimo শুধু নতুন পণ্যই বাজারে আনেনি; বরং বাংলাদেশের দ্রুত বিকাশমান গেমিং সংস্কৃতি ও ইস্পোর্টস খাতের প্রতি তাদের দীর্ঘমেয়াদি আগ্রহ ও প্রতিশ্রুতিরও একটি শক্তিশালী বার্তা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো

আপডেট সময় : ১২:১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬