ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হাজারীবাগ থানায় এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি ঠিকাদারির কাজ পাইয়ে দেওয়া এবং মুনাফার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত নিজেকে সংখ্যালঘু পরিষদের সদস্য এবং সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে মানুষের আস্থা অর্জন করতেন।
ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত প্রণব শাখারি ওরফে গোপাল দীর্ঘদিন ধরে রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। পরে পাওনাদারদের এড়িয়ে তিনি নিজ জেলা মানিকগঞ্জে অবস্থান করছেন বলে অভিযোগকারীদের দাবি।
অভিযোগকারীদের একজন আতাউর মৃধা এই প্রতিবেদককে জানান, এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে তার সঙ্গে গোপালের পরিচয় হয়। প্রথমদিকে গোপাল অল্প অঙ্কের টাকা ধার নিয়ে সময়মতো পরিশোধ করায় তার প্রতি আস্থা তৈরি হয়। পরে ২০২৫ সালে সরকারি ঠিকাদারির কাজ থেকে লাভের অংশ দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নেন বলে অভিযোগ করেন তিনি।
আতাউর মৃধার ভাষ্য, শুরুতে সামান্য কিছু লাভ দেওয়ার পর আরও বেশি মুনাফার আশ্বাস দিয়ে অতিরিক্ত প্রায় দুই লাখ টাকা নেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে অর্থ ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন কালক্ষেপণ করা হয়।
তিনি আরও জানান, গত ১০ জুলাই তিনি ও তার এক বন্ধু অভিযুক্তকে দেখতে পেয়ে পাওনা অর্থ ফেরতের দাবি জানান। এ সময় পরিবারের সদস্যদের উপস্থিতিতে কিছু সময় নিয়ে টাকা পরিশোধের আশ্বাস দিলেও এরপর থেকে অভিযুক্তের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
“আমি এখন চরম আর্থিক সংকটে আছি। নিজের টাকা ফেরত না পেয়ে মানবেতর জীবনযাপন করছি,” বলেন আতাউর মৃধা।
অনুসন্ধানে আরও কয়েকজন ব্যক্তি অভিযোগ করেন, অভিযুক্ত বিভিন্ন দোকান থেকে কিস্তিতে ইলেকট্রনিক পণ্য এবং বাকিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে দীর্ঘদিনেও মূল্য পরিশোধ করেননি। তাদের দাবি, টাকা চাইলে বারবার আজ-কাল করে সময়ক্ষেপণ করা হয়েছে।
রায়েরবাজার এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী মার্জিনা বেগম অভিযোগ করেন, প্রায় দুই বছর ধরে তার প্রায় ১৫ হাজার টাকা বকেয়া রয়েছে। বহুবার তাগাদা দিয়েও তিনি অর্থ ফেরত পাননি বলে দাবি করেন।
ভুক্তভোগীদের দাবি, তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হলেও কোনো কার্যকর প্রতিকার পাননি। ফলে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রণব শাখারি ওরফে গোপালের বক্তব্য জানতে এই প্রতিবেদক একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এসব অভিযোগের সত্যতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল

আপডেট সময় : ০৩:৩৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬