ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন এবিএম মোশাররফ হোসেন (এমপি) কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে এক জেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম ৯ দফা সহ জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার জুড়ে মানববন্ধন কলাপাড়ায়  বলি মহিষের হামলায় কৃষক নিহত কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু

মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

বাংলাদেশ সংলাপ ডেক্স।।
  • আপডেট সময় : ০৪:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার প্রস্তুতির খবরে কুয়াকাটা উপকূলের সাধারন মানুষের মাঝে বিরাজ করছে এখন উৎসবের আমেজ ।

জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতে মহিপুরকে উপজেলা ঘোষণার কথা বলেছিলেন। নির্বাচনের পর গত ৫ জুন প্রধানমন্ত্রী বরাবর মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার আবেদন করেন স্থানীয় সাংসদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুন প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার-১ মো. মহিউদ্দিন আল হেলাল স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ-সংক্রান্ত কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিবেদন প্রেরণের নির্দেশনা দেয়া হয়। ফলে কলাপাড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হতে যাচ্ছে প্রশাসনিক মহিপুর উপজেলা।

প্রসঙ্গত, মহিপুর দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জনপদ। ২০১৬ সালে থানা প্রতিষ্ঠার পর থেকে এলাকার প্রশাসনিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এখানে দেশের অন্যতম বৃহৎ মৎস্য বন্দর, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক, বীমা, কারখানা, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন রয়েছে। এছাড়া কুয়াকাটা পর্যটন কেন্দ্রের মহিপুর থানা এলাকায়। পর্যটনকেন্দ্র ও মৎস্য বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় মহিপুরকে প্রশাসনিক উপজেলা ঘোষণা করা এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

আপডেট সময় : ০৪:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬