ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

দুমকি উপজেলার মুরাদীয়ায়, নড়বড়ে বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ঘটনার শঙ্কা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় , জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা যাতায়াত করছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।সাঁকোটি মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়ার পশ্চিম মুরাদিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয়দের সহায়তায় নির্মিত। প্রায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এটি ব্যবহার করেন।দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ায় সাঁকোটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা জানান, পারাপারের সময় প্রায়ই পানিতে পড়ে বইপত্র নষ্ট হয়েছে এবং শিক্ষার্থী আহত হয়েছেন। অভিভাবকরা জানিয়েছেন, বিষয়টি জনপ্রতিনিধির কাছে জানিয়েও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।স্থানীয়রা জানিয়েছেন, সাঁকোটি দিয়ে শুধু শিক্ষার্থীরাই নয়, সাধারণ মানুষও উপজেলা শহর ও পাশের জামলা ও কলবাড়ী বাজারে যাতায়াত করেন। ফলে ঝুঁকি আরও বেড়ে গেছে।
মুরাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আয়রন ব্রিজ নির্মাণ জরুরি। ইউনিয়ন পরিষদের কিছু নির্মাণ সামগ্রী থাকলেও উপজেলার বরাদ্দ ছাড়া কাজ সম্ভব নয়। ইতোমধ্যে এলজিইডি বিষয়টি অবহিত করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক জানান, বিষয়টি তদারকির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।#

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুমকি উপজেলার মুরাদীয়ায়, নড়বড়ে বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ঘটনার শঙ্কা!

আপডেট সময় : ০৭:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫