ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

লালমনিরহাটে তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎লালমনিরহাটে বৃহৎ বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ টোব্যাকো কোম্পানীর তামাকবাহী একটি ট্রাক থেকে গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মোঃ ওহিদুল বিশ্বাস (৫০), মোঃ তরিকুল ইসলাম (৩৮) ও মোঃ শাবান আলী (৪৮)।

‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর এর সুবেদার মোঃ আফিল উদ্দিন (বিজিবি) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় সংশ্লিষ্ট মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে তামাকবাহী ট্রাকে গাঁজাসহ তাদের ৩জনকে আটক করা হয়।

‎আটককৃত মোঃ ওহিদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর এলাকার চাঁদালী বিশ্বাসের ছেলে, মোঃ তরিকুল ইসলাম একই উপজেলার মীরের পাড়া এলাকার মৃত- রবকুল ইসলামের ছেলে ও মোঃ শাবান আলী একই উপজেলার তারাগনিয়া এলাকার মৃত- আজিম উদ্দিন মন্ডলের ছেলে।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি টিম তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে ওই তামাকভর্তি ট্রাকে অভিযান চালায়। এ সময় ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় প্রায় ১৪কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে তামাক পরিবহনের আড়ালে মাদক পাচার করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

‎স্থানীয় সূত্র জানায়, বৃহৎ বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ টোবাকো কোম্পানীর সরবরাহকৃত তামাক পরিবহনের ট্রাকের মাধ্যমেই মাদক পরিবহন করা হচ্ছিল। এভাবে প্রায় তামাকের ট্রাকের আড়ালে মাদক পাচার করা হয়ে থাকে বলেও জানিয়েছেন তারা। জেলার প্রভাবশালী ব্যবসায়ী লাল মিয়া এই তামাক ব্যবসার মূল মালিক হওয়ায় পুরো ঘটনায় তার নামও উঠে এসেছে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী বলেন, আটককৃত ৩জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তামাকবাহী ট্রাকে মাদক পরিবহনের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩লক্ষ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটে তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৭:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫