ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

পটুয়াখালী ভার্সিটির, বরিশাল ক্যাম্পাসে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল বাবুগনজ ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের আয়োজনে বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই মানবিক উদ্যোগে প্রায় ৭০ জন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। কর্মসূচিটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয়দের কাছেও ব্যাপক প্রশংসা অর্জন করে।এ বিষয়ে এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান সিয়াম বলেন, “আমাদের ক্যাম্পাসে এমন আয়োজন এই প্রথম দেখলাম। বাঁধনের প্রতি কৃতজ্ঞতা জানাই এমন সুন্দর ও প্রয়োজনীয় উদ্যোগের জন্য। আশা করি ভবিষ্যতে আরও সামাজিক কার্যক্রমের আয়োজন হবে।”এসময় একজন স্থানীয় বাসিন্দা জানান, “শিক্ষার্থীদের এমন উদ্যোগে আমরা বাড়ির কাছেই বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পেয়েছি। এজন্য আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”বাঁধন বরিশাল ক্যাম্পাসের কোষাধ্যক্ষ জাওয়াদুল ইসলাম জামিন বলেন, , আজকের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা শুধু রক্তের গ্রুপ নির্ণয় করিনি, শিক্ষার্থীদের হাতে-কলমে এ প্রক্রিয়া শেখানো হয়েছে। মানবতার কল্যাণে বাঁধন সবসময়ই নিবেদিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এই আয়োজন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবেন।।#

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালী ভার্সিটির, বরিশাল ক্যাম্পাসে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আপডেট সময় : ০৭:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫