ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, প্রশাসনের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী মহিপুর থানার ধোলাই মার্কেট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭৫০ ফুট পাইপ ভেংগে বিনষ্ট করা হয়েছে এবং বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট  এলাকার বেড়িবাঁধের বাহিরের জোয়ার ভাঁটা প্রবাহমান খাল ভরাট করেছিলো প্রভাবশালী একটি চক্র। 

এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেড সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারানুসারে পরিচালিত মোবাইল কোর্ট তাকে  ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল কয়েকদিন যাবত বেড়িবাঁধ সংলগ্ন একটি মাছের ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাশে জোয়ার ভাটা প্রবাহমান খাল ও সংরক্ষিত বনের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রক্রিয়া চালাচ্ছেন। এতে একদিকে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হচ্ছে অন্যদিকে বনের জমি ভরাট করে এভাবে প্রতিনিয়ত দখল হতে থাকলে পরিবেশ হুমকিতে পড়বে। বলে মনে করেন সংশ্লিষ্টরা।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুয়াকাটার সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, প্রশাসনের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার

আপডেট সময় : ০২:২৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫