ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

দুমকীতে অযত্নে অবহেলায় পড়ে আছে সরকারি কমিউনিটি সেন্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকির হোসেন হাওলাদার।
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালী জেলার দুমকী উপজেলার একটি সরকারি কমিউনিটি সেন্টার দীর্ঘদিন ধরে অযত্নে-অবহেলায় পড়ে থেকে ভুতুরে রূপ নিয়েছে। প্রায় তিনযুগ আগে নির্মিত এ ভবন এখন লতা পাতা চারপাশে জমে আছে জলাবদ্ধতা।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে উওর দুমকি মোল্লাবাড়ির সামনে দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ ভবনের দেয়াল ঘেঁষে উঠেছে গাছপালা এবং চারপাশ জলাবদ্ধ হয়ে আছে।
স্থানীয়দের অভিযোগ, ভবনের পূর্ব ও উত্তর পাশের জমি আশপাশের বাসিন্দারা দখল করে নিয়েছেন।
স্থানীয়রা জানান, ভবনটি প্রথমে কমিউনিটি সেন্টার হিসেবে পরে সাবেক চেয়ারম্যান মরহুম আ,রশিদ গাজি ইউনিয়ন পরিষদের কার্যলয় হিসাবে ব্যবহার করেছেন এর পর সাব রেজিস্ট্রি অফিস এবং সর্বশেষ পশু হাসপাতাল হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে এটি সম্পূর্ণ অব্যবহৃত ও অকেজো।

সাবেক ইউপি সদস্য হারুন মোল্লা বলেন, তৎকালীন কেবিনেট সচিব এম কেরামত আলীর উদ্যোগে কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য জমির প্রয়োজন হয়। তখন স্থানীয় হাজী আবদুল মান্নান মোল্লা ও ইউনুস মোল্লা প্রায় ১২ শতক জমি সরকারি কাজে দলিল করে দেন।
জমিদাতা হাজী আবদুল মন্নান মোল্লা এ প্রতিনিধিকে বলেন, আমরা চাই এ ভবন ও জমির সঠিক ব্যবহার হোক। উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এখানে ফায়ার সার্ভিস অফিস স্থাপন করা যেতে পারে।
ছওার বলেন, ভবনটি অনেক দিন ধরে পরিত্যক্ত। যদি সংস্কার করে নতুন অফিস চালু করা যায় তাহলে এলাকাবাসী উপকৃত হবেন।
৫ নং শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আজাহার আলী মৃধা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে যথাযথ কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।। # জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুমকীতে অযত্নে অবহেলায় পড়ে আছে সরকারি কমিউনিটি সেন্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই।

আপডেট সময় : ০৬:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫