সংবাদ শিরোনাম ::
লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ সাময়িক স্থগিত
কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান চুন্নু’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব প্রদান করার পর তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারায় কলাপাড়া উপজেলা বিএনপির সিদ্ধান্তক্রমে তার সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হলো।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
দলীয় শৃঙ্খলা ও সংগঠনের গতি ধরে রাখতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কলাপাড়ার স্থানীয় নেতাকর্মীরা।

















