ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪’র রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅভ্যুত্থান বর্ষপূতি পালন উপলক্ষে কলাপাড়া উপজেলা পর্যায়ে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে কলাপাড়া উপজেলাধীন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, টেকনিক্যাল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অশগ্রহণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। 

বিদ্যালয় ভিত্তিক প্রতিটি দলে ৩-৫ জন করে অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফকরুল ইসলাম, কলাপাড়া উপজেলা স্কাউট কোষাধাক্ষ নুরুল হক, সহকারী কমিশনার মোয়াজ্জেম হোসেন ও আবুল বাশার, সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শরীরচর্চা শিক্ষক সাইফুজ্জামান টুটুল, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর শিল্প ও সংস্কৃতি বিষয়ক শিক্ষক প্রীতম রয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আব্দুল জব্বার, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক মো. নিজাম উদ্দিন এবং ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাজুল ইসলাম প্রমুখ। 

উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, মাধ্যমিক স্তরের ১০ টি প্রতিষ্ঠান এবং উচ্চ মাধ্যমিকের তিনটি প্রতিষ্ঠান আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এদের মধ্য থেকে প্রথম স্থান অধিকারীদের ৭ হাজার টাকা, দ্বিতীয় স্থান প্রাপ্তদের ৫০০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীদের তিন হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে। তিনি আরো জানান, জুলাই গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়া এবং ধারণ করার লক্ষ্যই আজকের এই আয়োজন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪’র রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা

আপডেট সময় : ০৬:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫