ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

ঢাকায় ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে হত্যা ও দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল ও প্রতিবাদ  সমাবেশ করেছে ছাত্র-জনতা।

শনিবার রাত ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ  থেকে মশাল মিছিলটি শুরু হয়। এতে শিক্ষার্থী, যুব সমাজ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

মশাল মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, সাবেক সবাপতি নজরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয়। 

সমাবেশে বক্তারা বলেন, একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা বর্বরতা ও নৃশংসতার দৃষ্টান্ত। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার প্রবণতা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। বর্তমান সরকার এসব চাঁদাবাজি বন্ধে ব্যর্থ হয়েছে। এদের কঠোর হাতে দমন করতে না পারলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

উল্লেখ্য গতকাল শুক্রবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)। হত্যার আগে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল

আপডেট সময় : ০৯:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫