ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী  অধ্যাপক মোস্তাফিজুর রহমান 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের রাজনীতিতে অন্যতম ফ্যাক্টর ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীক) প্রার্থী হিসেবে সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলার অসংখ্য নেতাকর্মী তাদের ফেসবুক পেইজে এমন একটি পোস্টকার্ড শেয়ার করেন। বিষয়টি কলাপাড়ার সর্বত্র আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। 

পটুয়াখালী জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ জেহাদী জানান, পীর সাহেব চরমোনাই এই আসনে আগামী সংসদ নির্বাচনে মোস্তাফিজুর রহমানকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। আগামীকাল আনুষ্ঠানিকভাবে নিজেই ঘোষণা দিবেন।

কলাপাড়ায় ব্যক্তি জনপ্রিয়তায় অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব বিএনপির সাবেক সাংসদ সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। এরপর থেকেই তিনি সর্বত্র আলোচনার বিষয় হয়ে উঠেছেন। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করায় দলটির নেতা-কর্মীরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত ব্যক্ত করেছেন।

উপজেলার মহিপুর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান মিছবাহ মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনিও তার ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে দলের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।

এর আগে, সম্প্রতি কলাপাড়া অডিটোরিয়াম মিলনায়তনে তৃণমূল পর্যায়ের প্রার্থী বাছাইকালে নেতাকর্মীরা বলেছিলেন, আমরা আগামী সংসদ নির্বাচনে আমাদের মধ্য থেকে সবচেয়ে যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিকেই প্রার্থী হিসেবে চাই।

উল্লেখ্য, ভোটের রাজনীতিতে কলাপাড়া এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রধান ফ্যাক্টর হয়ে উঠেছে বলে নেতাকর্মীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। ইতোমধ্যে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলটি তিনটি ইউনিয়নে তিনজন চেয়ারম্যান নির্বাচিত করে চমক দেখিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী  অধ্যাপক মোস্তাফিজুর রহমান 

আপডেট সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫