ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

কুয়াকাটায় এক কোরাল ২৪ হাজার ১’শ ৫০ টাকায় বিক্রি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল একটি সামুদ্রিক কোরাল মাছ। মাছটি নিলামের মাধ্যমে মোস্তাফিজ নামের এক ব্যবসায়ী ২৪ হাজার ১’শ ৫০ টাকায় কিনে নেন।

রোববার (১৫ জুন) সকালে কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে মাছটি বিক্রি করার জন্য নিয়ে আসেন জেলে মামুন জোমাদ্দার। 

জেলে সূত্রে জানা গেছে,  পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর গ্রামের জেলে মামুন জোমাদ্দার গত ১২ জুন রাতে সমুদ্রে জাল ফেলেন ১৪ জুন রাতে জাল তুলতেই এই বিশাল আকৃতির  সামুদ্রিক কোরাল মাছটি জালে উঠে আসেন।

পরে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারের নিয়ে আসলে নিলামে ডাকের মাধ্যমে ১ হাজার ১’শ ৫০ টাকা কেজি দরে ২৪ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন। মাছ ব্যবসায়ী মোঃ মোস্তাফিজ।

জেলে মামুন জমাদ্দার বলেন, এত বড় মাছ পাবো সেটা ভাবতে পারিনি। নিষেধাজ্ঞায় ২ মাস মাছ ধরতে পারিনি।এই অবরোধের পর মাছটি পেয়ে ভালো দামে বিক্রি করতে পেরে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছি। আশা করছি সামনে আবারো এরকম বড় মাছের দেখা মিলবে।

মাছটির ক্রেতা কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী মোঃ মোস্তাফিজ বলেন, আমাদের এলাকায় বড় বড় হোটেল গুলিতে সামুদ্রিক বড় কোরাল মাছের চাহিদা রয়েছে। আশা করছি মাছটি এলাকাতেই ভালো টাকা বিক্রি করতে পারবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি নিষেধাজ্ঞার ফসল, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছে। খুব স্বাভাবিকভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়বে। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করেছে বিধায় সামনের দিনগুলোতে তাদের জালে ভালো সংখ্যক মাছ ধরা পড়বে। শুধু কোরাল নয়, ইলিশসহ সামুদ্রিক অন্যান্য সব ধরনের মাছ জেলেদের জালে  ধরা পড়বে বলে আমি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় এক কোরাল ২৪ হাজার ১’শ ৫০ টাকায় বিক্রি

আপডেট সময় : ০৪:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫