ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক পান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতের কোন এক সময় গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর খালেক মিয়া (৪৫), তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খালেক মিয়া বৃহস্পতিবার বিকেলে নাকাই হাট বাজারে তার পান- সুপারির দোকানে গিয়ে রাতে আর বাড়ি ফেরেননি। আজ শুক্রবার সকালে নাকাইহাট বাজারের গরুর হাট সংযোগ সড়কের পাশের একটি বাগানে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা,গভীর রাতে তাঁকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বুলবুল ইসলাম বলেন,একটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা তদন্ত করছি কীভাবে, কারা হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫