ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতি, বরাদ্দ বৃদ্ধি ও তহবিল গঠনে কর্মশালা

কলাপাড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, স্থানীয় সরকার ব্যবস্থায় বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে টেকসই তহবিল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’। কর্মশালাটি বাস্তবায়িত হয় ‘জিএফএফও-মাল্টি হ্যাজার্ড চাইল্ড সেন্টারড এন্টিসিপেটরি অ্যাকশন’ প্রকল্পের আওতায়, জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে এবং রাইমসের কারিগরি সহায়তায়। সার্বিক সহযোগিতায় ছিল সেভ দ্য চিলড্রেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন জাগোনারীর প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস। স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্স। দুর্যোগ ব্যবস্থাপনা ফান্ড ও বাজেট বরাদ্দ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদ নিজাম।

চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘দুর্যোগের আগাম প্রস্তুতি ও সতর্কতা ব্যবস্থা জোরদার করতে হবে। ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় অপরিহার্য।’

কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্ক এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ তহবিল গঠনের প্রক্রিয়া, কৌশল ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। এতে ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, স্বেচ্ছাসেবক, সিপিপি সদস্য, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা দুর্যোগকালে জরুরি সেবা নিশ্চিত করতে ইউনিয়নভিত্তিক পৃথক বাজেট ও টেকসই তহবিল গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতি, বরাদ্দ বৃদ্ধি ও তহবিল গঠনে কর্মশালা

আপডেট সময় : ০৪:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫