ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

আড়াইহাজার থানা ভাঙচুর অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাট এর ঘটনায় আসামি ৩০হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা চালিয়ে লুটপাটের ঘটনায় অজ্ঞাত প্রায় ৩০ হাজার জনকে আসামি করে পুলিশ একটি মামলা দায়ের করেছে।

শুক্রবার (২৩ আগস্ট) আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

হামলার সময় থানার আসবাবপত্র লুট, যানবাহন ভাঙচুর, থানায় অগ্নিসংযোগ ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ২০ লক্ষ টাকা বলে উল্লেখ করা হয়।

এজাহারের অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আনন্দ মিছিল শেষে কয়েক হাজার লোক জড়ো হয় আড়াইহাজার থানার সামনে। এসময় তারা থানায় হামলা চালায়। এসময় পুলিশ সদস্যরা হামলাকারীদের নিবৃত্ত করতে ফাঁকা গুলি ছুড়লেও সময়ের সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় পুলিশের ২১ সদস্য আহত হন।

পরে পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নেন এবং এসপির নির্দেশে সেখানে ইমামের কাছে অস্ত্র জমা রেখে নিরাপদ দূরত্বে চলে যায়। দুর্বৃত্তরা থানার গেট ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও বিপুল পরিমাণ অস্ত্র লুট করে নিয়ে যায়। এছাড়াও থানার বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়াইহাজার থানা ভাঙচুর অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাট এর ঘটনায় আসামি ৩০হাজার

আপডেট সময় : ০২:৫০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪