ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ খাল বাঁচাতে নিজের বহুতল ভবন ভেঙ্গে দিলেন রুস্তম। সাগরে জাল ফেলতে চাঁদা দাবি, না দেওয়ায় হামলা, ৪ জেলে আহত কলাপাড়ায় ১ কেজি গাঁজা ও ২০২ পিস ইয়াবাসহ আটক ৪ কুয়াকাটায় ৩ দশকের বসতভিটা দখল চেষ্টার অভিযোগ বাংলাদেশ টেলিভিশন বিটিভি-তে ‘খ’ শ্রেণিতে উন্নীত পটুয়াখালীর কণ্ঠশিল্পী বনি আমিন। কলাপাড়ায় মহিলা দলের বর্ণাঢ্য শোভাযাত্রা। বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে ছাত্রদলের আনন্দ মিছিল ছেলে আওয়ামীলীগ নেতা, তাই চাষাবাদে বাঁধা, দুই বছর অনাবাদি ৬ একর জমি। তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ ভেনিসে বাঁধন মোস্তাফিজের ওপর হামলা: আওয়ামী লীগের ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ বলছে জনরাষ্ট্র আন্দোলন

কলাপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ খাল বাঁচাতে নিজের বহুতল ভবন ভেঙ্গে দিলেন রুস্তম।

নাহিদুল হক, কলাপাড়া
  • আপডেট সময় : ০৭:০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়ায় অতি গুরুত্বপূর্ণ খাল বাঁচাতে নিজের তিনতলা ভবন ভেঙে ফেলে ব্যতিক্রমি নজির গড়েছেন রুস্তম খলিফা নামের এক যুবক। পৌর শহরের রহমতপুর খালের পাড়ে নির্মিত তার বহুতল স্থাপনা ভেঙে এখন প্রশংসায় ভাসছেন তিনি। সম্প্রতি দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব চলমান থাকায় মসার বংশ বৃদ্ধি বিস্তার লাঘবে এবং খালের জোয়ারভাটা প্রবাহমান রাখতেই ভবন ভাঙ্গেছেন তিনি। এছাড়া দখলদার ব্যক্তিদের নিজ নিজ উদ্যোগে স্থাপনা অপসারণের জন্য উৎসাহিত করতেও তার এই ব্যতিক্রমি উদ্যোগ বলে জানিয়েছেন সচেতন এই নাগরিক।
রুস্তম খলিফা বলেন, খালটি বাঁচলে পৌর শহরের মানুষ স্বস্তিতে বসবাস করতে পারবে। তাই সকল দখলদারদের মহতি কাজের আহবান জানিয়েছেন তিনি।

আমরা কলাপাড়া বাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম জানান, রহমতপুর খালটি এ শহরের প্রান। পরিবেশ কর্মী এবং পৌর নাগরিকরা প্রশাসনের নিকট একাধিকবার খালটি দখলমুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যে রহমতপুরের বাসিন্দা রস্তুম খলিফা একটি উদাহরন সৃষ্টি করেছেন। তার বহুতল ভবনের কিছু অংশ খালের মধ্যে থাকায় নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছেন। তবে অন্যন্য যারা রয়েছে তাদের স্থাপনা গুলো সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পরিবেশকর্মী এবং কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু বলেন, কলাপাড়া পৌরশহরে বসবাসের জন্য এ খালটিই একমাত্র ভরসা। খালটি রক্ষা করতে এবং এর সীমানা নির্ধারনের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমরা। পৌরকর্তৃপক্ষও চেষ্টা চালিয়ে যাচ্ছে। একজন সন্মানিত নাগরিক তার বহুতল ভবনের অংশ বিশেষ খালের মধ্যে পড়ায় নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিয়েছেন। এটা আমাদের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। সকল নাগরিকদের কাছে এমনটাই আমাদের কাম্য।

এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে প্রশংসনীয় কাজ করেছেন ওই নাগরিক। পৌরবাসীর সকলের কাছে এধরনের সহযোগিতা পেলে খালটিকে আগের রুপে ফিরিয়ে আনা সম্ভব।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভেনিসে বাঁধন মোস্তাফিজের ওপর হামলা: আওয়ামী লীগের ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ বলছে জনরাষ্ট্র আন্দোলন

08 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
BD Songlap। বাংলাদেশ সংলাপ
www.bangladeshsonglap.com

কলাপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ খাল বাঁচাতে নিজের বহুতল ভবন ভেঙ্গে দিলেন রুস্তম।

আপডেট সময় : ০৭:০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬