ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ: অভিযুক্ত ওয়ার্ড বয় পলাতক নানা পাটেকরের প্রয়াণে তনুশ্রী দত্তের মন্তব্যে তোলপাড় বলিউড: অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তীব্র নিন্দা কলাপাড়ার লেমুপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়: মোদী সরকারকে সরাসরি হুঁশিয়ারি রাহুল গান্ধীর লালমনিরহাটে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত শুভ মহালয়া আজ: বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ ও নিরাপত্তা জোরদার বাংলাদেশে মব-সংস্কৃতি: জনরোষ নাকি বিচারহীনতার সুযোগে সংগঠিত সন্ত্রাস? কলাপাড়ায় নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ল আরও ৫ দিন আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম সেশনেই দুর্দান্ত সূচনা বাংলাদেশের

কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

বাংলাদেশ সংলাপ ডেষ্কঃ
  • আপডেট সময় : ০৫:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ চায়নাদুয়ারী ও ভুসনা জাল বিক্রির দায়ে এক বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ৫০ হাজার টাকা সমমূল্যের অবৈধ ভুসনা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার পাখিমারা বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারায় পাখিমারা বাজারের ব্যবসায়ী পুলিন বেপারিকে ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে চায়নাদুয়ারী ও ভুসনা জাল বিক্রির দায়ে ওই বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে জব্দ করা প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের অবৈধ ভুসনা জাল ঘটনাস্থলে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে ওই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম সেশনেই দুর্দান্ত সূচনা বাংলাদেশের

09 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
BD Songlap। বাংলাদেশ সংলাপ
www.bangladeshsonglap.com

কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

আপডেট সময় : ০৫:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬