ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

কুয়াকাটার লেম্বুর চর থেকে বালু কাটার অপরাধে ১জনকে কারাদণ্ড

বাংলাদেশ সংলাপ ডেক্স।।
  • আপডেট সময় : ১১:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন এলাকা থেকে ভেকু দিয়ে বালু কেটে সড়কে ব্যবহারের অপরাধে মহিবুল্লাহ নামে ১ ব্যাক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু কাটার কাজে ব্যবহ্নত এস্কাভেটর (ভেকু মেশিন) জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এ এ ভ্রাম্যমাণ আদালত অভিযান করেন।

জেলা প্রশাসনের অনুমতি ছাড়া সমুদ্র সৈকত এলাকা থেকে বালু কেটে সৈকত ও বনের পরিবেশ প্রতিবেশের ক্ষতি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারানুসারে এ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বনবিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানাগেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে সমুদ্র সৈকত রক্ষা বাধটি (মেরিন ড্রাইভ) পর্যটকদের যাতায়াত সুধিধার জন্য কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে লেম্বুর বন পর্যন্ত পাকা করণের কাজ চলছে। দুই তৃতীয়াংশ কাজ হলেও মাঝি বাড়ী হইতে লেম্বুর বন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের কাজ বালুর অভাবে বন্ধ ছিল এমন দাবি ঠিকাদারের প্রতিনিধিদের। 

ঠিকাদারি প্রতিষ্ঠান কম মুল্যে বালু না পেয়ে এ কাজ সম্পন্ন করতে মহিপুর থানা বিএনপির এক নেতাকে সাব কন্টাকে দেয়। 

স্থানীয়দের অভিযোগ, ওই বিএনপি নেতার নেতৃত্বে গত কয়েকদিন ধরে সৈকতের লেম্বুর বন এলাকা থেকে বালু উত্তোলন করে তা সড়কে ব্যবহার করেছে। ভেকু মেশিন দিয়ে বন এলাকা থেকে বালু কাটার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

সমুদ্র সৈকত ও বন এলাকা থেকে বালুকাটা বন ও সমুদ্র আইনে নিষিদ্ধ থাকলেও মহিপুর থানা বিএনপি নেতার এমন কান্ডে হতবাগ হয়েছে স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ দিকে বালুকাটার নির্দেশ দাতারা ধরা ছোয়ার বাইরে থাকলেও এ কাজের সাথে জরিত শ্রমিককে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন এলাকা থেকে ম বালুকাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মহিবুল্লাহ নামে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের অনুমতি ব্যাতিরেকে সমুদ্র সৈকত এবং বন এলাকা থেকে বালু বা মাটিকাটা দন্ডনীয় অপরাধ বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটার লেম্বুর চর থেকে বালু কাটার অপরাধে ১জনকে কারাদণ্ড

আপডেট সময় : ১১:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬