ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২০:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার সাভারে দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তাইফুর রহমান তুহিন ও এসএ টিভির সাংবাদিক সাদ্দমসহ তাদের টিমের উপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রথম শ্রেনীর একজন সাংবাদিকের উপর হামলা শুধু ব্যক্তি তুহিনের উপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের উপর আঘাত। তাই অনতিবিলম্বে হামলার মূলহোতা ও মাদক ব্যবসায়ী শামীমসহ সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ মানববন্ধনে কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির, মেসবাহউদ্দিন মান্নু, সাবেক সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু,প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বাস শিহাব পারভেজ, মানবকন্ঠ কলাপাড়া উপজেলা প্রতিনিধি  গোফরান পলাশ,  টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু,এখন টেলিভিশন স্টাফ রিপোর্টার জসিম পারভেজ,৭১ টেলিভিশনের কলাপাড়া প্রতিনিধি মিলন কর্মকার রাজু, কলাপাড়া   রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আরিফ সুমন, মাই টিভি ও কালবেলা কলাপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল,  দীপ্ত টিভির ইমরান ও বিজয় টিভির মো.পারভেজ, আনন্দ টিভির সুজন মৃধা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় মাদক চোরাকারবারি ও মাদকের বিস্তার নিয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক তুহিন ও সাদ্দামসহ তাদের টিমের সদস্যরা।

,,

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

আপডেট সময় : ১০:২০:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬