ঢাকা ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত

কলাপাড়ায় এমবি কলেজ’র অভিযুক্ত প্রভাষক বিরুদ্ধে আদালতে মামলা

বাংলাদেশ সংলাপ, ডেক্স।।
  • আপডেট সময় : ১১:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমানকে হত্যাচেষ্টার অভিযোগে একই বিভাগের শিক্ষক মো. নাজমুল আলম বাদল মাদবর বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাব্বি ইসলাম রনি ভিকটিম শিক্ষকের মেয়ে নিশাত তানজুম আশার জবানবন্দি ও নালিশি মামলা আমলে নিয়ে কলাপাড়া থানার ওসিকে মেডিকেল রিপোর্ট সংগ্রহপূর্বক এজাহার গ্রহণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. কাইয়ুম ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাওসার।

মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের লাইব্রেরি কক্ষে প্রভাষক মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত প্রভাষক বাদল মাদবর চেয়ার দিয়ে তাঁর মাথায় আঘাত করার চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার জন্য বাম হাত দিয়ে প্রতিহত করলে চেয়ার ভেঙে তাঁর বাম হাতের কব্জির নিচে গুরুতর জখম হয়। পরে আহত অবস্থায় তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

মামলায় আরও উল্লেখ করা হয়, অনিবন্ধিত ও নন-এমপিওভুক্ত অভিযুক্ত প্রভাষক বাদল মাদবর ভিকটিম শিক্ষকের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে কলেজে আসতে বাধা দিতেন। এর আগেও তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রভাষক বাদল মাদবর নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। তদন্তেই সব সত্য বেরিয়ে আসবে।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। আদালতের আদেশ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় এমবি কলেজ’র অভিযুক্ত প্রভাষক বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট সময় : ১১:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬